বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মেয়র নির্বাচনে প্রার্থী হবেন কি না, জানিয়ে দিলেন ইশরাক হোসেন মানিকগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত সৌদিতে সিনেমার শুটিং করলেই মিলবে ৬০% খরচ ফেরত! হলিউডকে টানতে বড় চমক সৌদি আরবের দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন: শফিকুর রহমান সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার দায়ে গ্রেপ্তার ১ বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন টঙ্গীতে সাংবাদিকের ওপর হামলা মামলার প্রধান আসামি সোহান গ্রেপ্তার খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার দায়ে গ্রেপ্তার ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও শ্বাসরোধে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মো. হাসিবুল হাসান খান ওরফে শান্তকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।বুধবার (২১ অক্টোবর) ভোর ৪টা ৫ মিনিটে উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম গ্রামে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাসিবুল ওই এলাকার আবুল কাশেম খানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হাসিবুলের সঙ্গে ওই নারীর বিবাহবিচ্ছেদ হওয়ার পর তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন। তবে বিচ্ছেদের পরও হাসিবুল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।  এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ জুন বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন হাসিবুল। এ সময় ওই নারী বাধা দিলে তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পালিয়ে যান হাসিবুল।

এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২৮ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার পর আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা ক্যাম্পের সিপিসি-৩-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এসআরবি-১৩-এর ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102