বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মেয়র নির্বাচনে প্রার্থী হবেন কি না, জানিয়ে দিলেন ইশরাক হোসেন মানিকগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত সৌদিতে সিনেমার শুটিং করলেই মিলবে ৬০% খরচ ফেরত! হলিউডকে টানতে বড় চমক সৌদি আরবের দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন: শফিকুর রহমান সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার দায়ে গ্রেপ্তার ১ বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন টঙ্গীতে সাংবাদিকের ওপর হামলা মামলার প্রধান আসামি সোহান গ্রেপ্তার খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

জামায়াতে ইসলামী মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখানোর কথা বললেও দলটির সেই পথ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। তিনি জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন অবস্থানের সমালোচনা করে বলেছেন, মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে দলটি মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটি ‘দাজ্জালের জান্নাত’।টিভি দেখুন

বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন। স্ট্যাটাসে তিনি লেখেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেয়। এ প্রসঙ্গে হাদিসের উল্লেখ করে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়।এরপর জামায়াতের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি। বিদেশিদের সঙ্গে বৈঠক, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন প্রতিষ্ঠার বিষয়ে দলটির অবস্থান, গাজী নজরুল ইসলাম, শহীদ আবরার ফাহাদের হত্যা মামলায় অভিযুক্তদের পক্ষে আইনজীবী হওয়া এবং রোজা ও পূজাকে ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলার প্রসঙ্গ তুলে দলটির সমালোচনা করেন তিনি।সরকারি আদেশ দেখুন

স্ট্যাটাসে রাশেদ খাঁন আরও প্রশ্ন তোলেন, আগে হিন্দুদের নৌকার সঙ্গে যুক্ত করা হলেও এবার তাদের দাঁড়িপাল্লার সঙ্গে যুক্ত করার কথা বলা হচ্ছে কি না। একই সঙ্গে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া এবং জান্নাতের টিকিট বিতরণের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গেও জামায়াতের সমালোচনা করেন রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগের বিচার দাবি না করে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করা হয়েছিল।

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই শহীদদের অনুষ্ঠানে যাননি বিরোধীদলীয় নেতা
স্ট্যাটাসের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, ‘মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা তো দাজ্জালের জান্নাত!’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102