রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় অধ্যক্ষ হাফেজ মোঃ আব্দুল মোমিনের কৃতজ্ঞতা প্রকাশ ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন নেতৃত্বকে অভিনন্দন পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত আবদুল্লাহ দেশের সকল নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি ৩৫ কাঠা জমির বিরোধ থেকেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, এসবের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাঁশাটি বাজারে ৪নং গড়াডোবা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, মাদক, জুয়া, অনলাইন জুয়া ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স। অপরাধী যে দলেরই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না।

গড়াডোবা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাফায়েত আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গড়াডোবা ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ, জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, গড়াডোবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিক্ষোভ ও সমাবেশে বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে একটি প্রতিবাদ মিছিল বাঁশাটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102