শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি গণধর্ষণের পর গৃহবধূর শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা ডেঙ্গুতে আট মাসের চেয়ে বেশি মৃত্যু সেপ্টেম্বরের ২৪ দিনে খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

গণধর্ষণের পর গৃহবধূর শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর ওই নারীর হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন স্থানে শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন তিনি।

মামলার এজাহারে ভুক্তভোগী ওই নারী উল্লেখ করেন, গত ২১ সেপ্টেম্বর মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি ঘরের বাইরে বের হন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা মুখোশধারী অজ্ঞাতপরিচয় পাঁচ ব্যক্তি তার মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি কৃষিজমিতে নিয়ে যায়।

এজাহারে তিনি আরও উল্লেখ করেন, সেখানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে কাপড় ও ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে চোখ-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। তারা স্থানীয় ভাষায় কথা বলছিল।

সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, ঘটনার পর ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেছেন। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102