বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, সুস্থ জীবন নিশ্চিত করি” “ময়লা ফেলব নির্দিষ্ট স্থানে, সুন্দর কেন্দুয়া গড়ব প্রাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া পৌরসভাকে পরিচ্ছন্নতা গঠনের লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা নিমিত্ত ডাম্প ইয়ার্ড নির্মাণের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা-৩ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

প্রধান অতিথি বলেন, কেন্দুয়া পৌরসভা ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হলেও অদ্যাবধি পর্যন্ত পৌরসভার ময়লা রাখার মতো নির্দিষ্ট স্থায়ী কোন জায়গা নেই এটি খুবই দুঃখজনক, যার ফলে পৌরবাসী যে যার মতো যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে রাখেন। এ-সব ময়লা আবর্জনার দুর্গন্ধে পরিবেশের ভারসাম্য নষ্টসহ বিভিন্ন ধরনের রোগবালাই সৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তিনি অতি দ্রুত সময়ের মধ্যে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের জন্য সকল নাগরিকদের জন্য একটি বাসযোগ্য পৌরসভা গড়তে বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের ডাম্প ইয়ার্ড নির্মাণের জায়গা নির্বাচনের পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

ইউএনও এবং পৌর প্রশাসক সানজিদা চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশীদ ফারুকী, কান্দিউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিল্লাল ও উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমূখ

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে
কেন্দুয়া পৌরসভার আয়োজনে মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি নাঈম-উল-ইসলাম চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান, ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ.ব.ম. মোকতাদির বিল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ভূইয়া সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102