বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ রক্তশূন্যতা দূর করতে সজনে ডাঁটা না পাতা-কোনটি উপকারী? রেকর্ড ভর্তি, শয্যা সংকট, অক্টোবর ঘিরে বড় শঙ্কা

কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১০ নম্বর কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম। ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে তাঁকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কান্দিউড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন মো. নজরুল ইসলাম।

জানা গেছে, মো. নজরুল ইসলাম গত ১ সেপ্টেম্বর নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে কেন্দুয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়ন পরিষদের প্রায় দেড় বছর প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক অফিস আদেশে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামকে কান্দিউড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। আদেশে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১০১ ও ১০২ ধারা প্রয়োগ করে তাঁকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102