সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

নিউজিল্যান্ডে ৬.৭ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  এতে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সাউথল্যান্ড এবং ফিওর্ডল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের সমুদ্র সৈকত এবং সামুদ্রিক এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে। এক প্রতিবেদনে রয়টার্স বলছে, মঙ্গলবার (২৫ মার্চ) নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  কম্পনের জেরে সুনামির কোনও হুমকি আছে কিনা তা মূল্যায়ন করেছে দেশটির দুর্যোগ সংস্থা।নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সাউথল্যান্ড এবং ফিওর্ডল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের সমুদ্র সৈকত এবং সামুদ্রিক এলাকা থেকে দূরে থাকা উচিত। কারণ তীব্র এবং অস্বাভাবিক স্রোত বিপদ ডেকে আনতে পারে নিউজিল্যান্ডের সরকারি ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা জিওনেট জানিয়েছে, ৪ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ ভূমিকম্প অনুভব করেছেন।নিউজিল্যান্ডের সাব-অ্যান্টার্কটিক দ্বীপপুঞ্জের সবচেয়ে উত্তরে অবস্থিত স্নারেস দ্বীপপুঞ্জের প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩৩ কিলোমিটার (২১ মাইল) গভীরে ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে জিওনেট এক সতর্কতায় জানিয়েছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, পূর্বে এই কম্পনের মাত্রা ৭ বলা হলেও পরে তা কমিয়ে আনা হয় এবং এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ঘটেছে।অস্ট্রেলিয়ার জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, মূল ভূখণ্ড, দ্বীপপুঞ্জ বা অঞ্চলগুলোতে সুনামির কোনও হুমকি নেই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102