রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

উত্তরখানে গোপন বৈঠক, যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর উত্তরখানে গোপনে বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তত ৩০ জন পালিয়ে যায়।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উত্তরখান থানার তালতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গোপনে বৈঠক করার সময় যুবলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও অন্তত ৩০ জন নেতাকর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওসি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ৮ জনের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102