সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ভুল নীতির ফল রাণীনগরে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ খুলনার ‘আরমান বাহিনীর’ প্রধান শুটার আরমান গ্রেপ্তার, অস্ত্র-গুলিও উদ্ধার সংসদে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব বিতরণে দেরি হওয়ায় গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট! লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০ কৃষকের সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

রাণীনগরে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর রাণীনগরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোজাম্মেল হক মোজা (৭০) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পারইল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আটক মোজাম্মেল হক মোজা উপজেলার পারইল গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের ছেলে।

শিশুটির মায়ের অভিযোগ, তাঁর মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুলে যাওয়ার পর সহপাঠীদের সঙ্গে পারইল বাজারে খাবার সামগ্রী কিনতে যায়। এ সময় অন্য সহপাঠীরা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে চলে গেলেও মোজাম্মেল হক মোজা শিশুটিকে ডেকে দোকানঘরের ভেতরে নিয়ে যান। সেখানে শিশুটির পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ সময় শিশুটি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত বৃদ্ধকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে রাণীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোজাম্মেল হক মোজাকে আটক করে থানায় নিয়ে যায়।

শিশুটির পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিকেল ৫টার দিকে জানান, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয়রা মোজাম্মেল হক মোজাকে আটক করে পুলিশে দিয়েছে। তাঁকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102