রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ হাইব্রিড নেতাদের উত্থান, তৃণমূল নেতা ও কর্মীদের পতন—বিএনপির ধ্বংসের অন্যতম কারণ। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী ইবাদত হোক যৌবনের শ্রেষ্ঠ বিনিয়োগ সব মেট্রো স্টেশনে বসছে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি থার্ড টার্মিনাল চুক্তির চাপে বাংলাদেশ জাপান ছাড়া বিকল্প নেই শর্ত দিচ্ছে ইচ্ছামতো

লং মার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে : রিজভী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সংসদ বাদ দিয়ে নতুন সরকারের মাত্র ছয় মাসের মাথায় রাজপথে লং মার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দল রাজপথে লং মার্চের কর্মসূচি নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে ব্যক্তিগতভাবে অত্যন্ত আপত্তিকর ও অশ্রাব্য শব্দ ব্যবহার করছে। বিরোধী দলটি এসব অপরাধমূলক আচরণকে প্রশ্রয় দিচ্ছে, যা স্পষ্টত আইনি অপরাধ। জনগণের সামনে উচ্চারণের অযোগ্য শব্দগুলো প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নিলে বিরোধী দল তাকে ‘দমন-পীড়ন’ হিসেবে আখ্যা দিয়ে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

জ্বালানি সংকট ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধী দলের ভূমিকার কঠোর সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দল রাজপথে কেবল সমালোচনাই করে যাচ্ছে, অথচ সংকট নিরসনে তাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও গঠনমূলক কোনো প্রস্তাব তুলে ধরা হচ্ছে না। তারা জাতীয় সংসদে দায়িত্বশীল আলোচনা বা পরামর্শ না দিয়ে বাইরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দেশের রিজার্ভ বৃদ্ধিসহ সরকারের বিভিন্ন ইতিবাচক অর্জনগুলোকে তারা জনগণের সামনে আড়াল করার চক্রান্তে লিপ্ত।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সরকার ব্যর্থ হয়েছে—এমন দাবি তুলে বিরোধীরা রাজপথে আন্দোলন করে বেড়ালেও দেশের সাধারণ জনগণ তাদের এই ভূমিকা ইতিবাচকভাবে দেখছে না। একটি দায়িত্বশীল বিরোধী দলের মতো সংসদে নিজেদের দাবি বা প্রস্তাব উত্থাপন না করে রাজপথের বিশৃঙ্খলা বেছে নেওয়াই প্রমাণ করে, তারা মূলত সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সার্বিক সাফল্য উল্লেখ করে রিজভী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারা দেশে টাঙানো সব ধরনের বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন ও তারিকুল ইসলাম তেনজিং।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102