বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিকুঞ্জ টানপাড়ার অসমাপ্ত স্বপ্ন: একটি সার্বজনীন কবরস্থান টঙ্গীতে মাদক ব্যবসার জেরে দুই পায়ের রগ কেটে যুবককে হত্যা ডেপুটি স্পীকারের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজিএমইএ পরিচালনা পর্ষদ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে : মাহদী আমিন ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার মুক্তিযুদ্ধের স্মারকস্তম্ভ হয়ে দাঁয়িয়ে সেই ১৯৭১ গাছ আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী এমপি ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে কেন্দুয়ায় বিএনপির আনন্দ র‍্যালি কেন্দুয়ায় ৪০ শতক কৃষিজমি জোরপূর্বক দখলের অভিযোগ

টঙ্গীতে মাদক ব্যবসার জেরে দুই পায়ের রগ কেটে যুবককে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরের টঙ্গীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে নূরুল ইসলাম (৪০) নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর এলাকার একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত নূরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে নূরুল ইসলামের বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত পৌনে ১২টার দিকে গোপালপুর এলাকার একটি বালুর মাঠে ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে গুরুতর আহত করা হয়।

আহত নূরুল ইসলামকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেয় দুর্বৃত্তরা। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে চিকিৎসক নূরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে নূরুল ইসলামকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।

টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন,
এ ঘটনায় জড়িত সন্দেহে জিসান নামে ওই অটোরিকশা চালককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, মাদকদ্রব্য বেচাকেনাকে কেন্দ্র করে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে হত্যার প্রকৃত কারণ ও জড়ি ব্যক্তিদের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102