বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
এমপি ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে কেন্দুয়ায় বিএনপির আনন্দ র‍্যালি কেন্দুয়ায় ৪০ শতক কৃষিজমি জোরপূর্বক দখলের অভিযোগ গাজীপুরে ঘর থেকে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইরানের আরো একটি আনন্দ আয়োজনে বিষাদের কান্না লুৎফুজ্জামান বাবরের উপস্থিতিতে মদনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিয়ম মেনে ব্যানার স্থাপন ও অপসারণে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিএনসিসি প্রশাসক তুরাগে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, নগদ ১৮ হাজার ৫০০ টাকা উদ্ধার এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১২, টানা ষষ্ঠ দিনেও চলছে হামলা

ইরানের আরো একটি আনন্দ আয়োজনে বিষাদের কান্না

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

একটি আনন্দঘন বিয়ের আয়োজন মুহূর্তের মধ্যেই রূপ নিল বিষাদ ও ধ্বংসস্তূপে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি আবাসিক বাড়িতে চলা বিয়ের অনুষ্ঠানে আঘাত হানে মার্কিন ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টার (টুকরো)।

এতে এক শিশুসহ চারজন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
ইরানের রেড ক্রিসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হামলায় স্বজনদের হারিয়ে শোকের মাতম ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। ইরান সরকারের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, মার্কিন হামলার পর বিয়ের অনুষ্ঠানস্থলটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে বাতাসে ভেসে আসছে স্বজনহারা ও আহত মানুষের কান্নার চিৎকার।

এর আগে হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি রাষ্ট্রীয় টেলিভিশনকে প্রাথমিক হতাহতের তথ্য দিয়ে জানান, এ ঘটনায় অন্তত দুজন প্রাণ হারিয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে।

উল্লেখ্য, সিরিক কাউন্টি ‘হরমুজ প্রণালি’র তীরে অবস্থিত।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও তাদের সেনা সদস্যদের ওপর ইরানের সাম্প্রতিক হামলার চেষ্টার জবাবেই তারা এই লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে। মঙ্গলবার ইরানের বিভিন্ন গণমাধ্যমে হরমুজ উপকূলবর্তী শহরগুলো এবং দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশের একটি বিমানবন্দরে বিকট বিস্ফোরণের খবর পাওয়া যায়।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়।

প্রতিশোধ হিসেবে ইরানও অঞ্চলজুড়ে পাল্টা হামলা চালিয়ে আসছে। প্রথম ধাপের ৪০ দিনের তীব্র বোমাবর্ষণ শেষ হলেও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে এখনও এই বিক্ষিপ্ত হামলা অব্যাহত রয়েছে, যা অঞ্চলে একটি স্থায়ী শান্তিচুক্তির সম্ভাবনাকে ক্রমশ অনিশ্চিত করে তুলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102