মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১২, টানা ষষ্ঠ দিনেও চলছে হামলা বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ চোরাচালান নিয়ন্ত্রণে ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘অনেক কষ্টে ঘরটুকু দিছিলাম, নদী তা নিয়ে গেল’ অটোরিকশাচালক জুয়েল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে কোনো আপস করেননি: রিজভী টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এম. শামসুল আলম লিটন। অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব মো. সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আরিফুল বারী মজুমদার, সদস্য-সচিব জনাব মো. কামরুজ্জামান লিটু, সদস্য জনাব কামরুন নেহার, জনাব সেলিনা বেগম ও জনাব মো. জুনায়েত আহমেদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব জনাব মো. কামরুজ্জামান লিটুর সহধর্মিণী জনাব সানজিদা জামান, উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সহধর্মিণী ও স্টামফোর্ড ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মাহমুদা পারভীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সবুর আহমেদ এবং বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এম. রাজীবুল ইসলাম তালুকদার (বিন্দু) ও সদস্যবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা।

স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মো. আব্দুল কাইউম সরদার। স্মৃতিচারণ করে বক্তব্য দেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলী খান, এগ্রিবিজনেস বিভাগের অ্যাডভাইজর ও শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ম্যানেজার (অ্যাডমিন)। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার সৈয়দা সারাহ্ আনওয়ার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন ও অবদানের ওপর একটি ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন করা হয়। এটি পরিচালনা করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক জনাব ফরহাদ হুসাইন। মানপত্র পাঠ করেন একই বিভাগের প্রভাষক জনাব কেয়া বোস।

বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক উন্নয়নে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অবদানের কথা স্মরণ করে তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করায় উদযাপন কমিটির আহ্বায়ক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান জনাব শারমিন আকতারকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক জনাব তাসফিয়া জামান মৌরী ও আইন বিভাগের প্রভাষক জনাব রিফাত নিয়াজী সিনথিয়া।

অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ২০২২ সালের জানুয়ারিতে এডাস্টের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে ২০২২ ও ২০২৫ সালে তৃতীয় ও চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়। তাঁর মেয়াদে কয়েকটি নতুন একাডেমিক প্রোগ্রাম চালু, ইনোভেশন হাব ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৩১ আগস্ট ২০২৬ তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগে অধ্যাপক হিসেবে একাডেমিক কার্যক্রমে ফিরে যাবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102