শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় পরিচ্ছন্নতা কার্যক্রমে নিজ হাতে কোদাল নিয়ে মাঠে বিএনপি নেতা মো. আফাজ উদ্দিন নেপাল-চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস নেপালের বন্যার পানি গঙ্গায়, সতর্ক বাংলাদেশ বই দেখে লেখার অভিযোগ, সাংবাদিকের ওপর ‘হামলা’ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন জীবিত থাকতেই ‘চল্লিশা’, ৫ হাজার মানুষকে খাওয়ালেন দম্পতি চাঁদের আলো আর কুপি বাতিতে পুঁথি পাঠের আসর

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
Untitled design - 2

উত্তরাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন: অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক

রাজধানী উত্তরাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের ৫ম দিনে উত্তরা ১৩ নম্বর সেক্টরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) উত্তরা ১৩ নাম্বার সেক্টর ৫ নাম্বার রোডসহ বিভিন্ন রোডে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সচেতন নাগরিক মঞ্চ মনোনীত ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া।

অভিযান চলাকালে সমবেত জনতার উদ্দেশে অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “সবাই পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করুন। অপরিচ্ছন্ন রাস্তা, মশার উপদ্রব, ময়লা-আবর্জনা ফেলে মাসের পর মাস পড়ে থাকে—সিটি করপোরেশন প্রশাসন তা চোখে দেখে না। আমাদের শহর আমাদেরকেই পরিচ্ছন্ন করতে হবে।

তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে শহর পরিচ্ছন্ন করা সম্ভব। এজন্য প্রয়োজন সবার সচেতনতা ও সহযোগিতা। “আমার শহর, আমার পরিবেশ—আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা নাগরিক ও মানবিক দায়িত্ব এবং নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকেই শহর পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি।

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এ উদ্যোগের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে একটি সুন্দর ও বাসযোগ্য ঢাকা এবং ৫১ নম্বর ওয়ার্ড গড়ে তুলতে একযোগে কাজ করতে চান তারা।

ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানিয়ে অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও জলাবদ্ধতামুক্ত ঢাকা গড়তে ঢাকাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচনে আমাদের দক্ষতা, যোগ্যতা ও কাজের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে হবে।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার নায়েবে আমীর মকবুল হোসেন, সেক্রেটারি ফিরোজ আলম, জামায়াত নেতা মাওলানা আব্দুস সামাদ আজাদসহ স্থানীয় জামায়াত নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৫১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102