সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

মেসি খেললেই জিততে পারে না ইন্টার মায়ামি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রতিপক্ষ টরন্টো এফসি ➣ ফল হার ❌
প্রতিপক্ষ ফিলাডেলফিয়া ➣ ফল ড্র 〓
প্রতিপক্ষ ন্যাশভিল ➣ ফল হার ❌
প্রতিপক্ষ ক্লাব লিওন ➣ ফল হার ❌

লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে খেলেছেন—সর্বশেষ এমন ৪ ম্যাচের ফল। মায়ামি যেন জিততে ভুলে গেছে!

বিশ্বকাপ শেষে কিছুদিন বিশ্রামে ছিলেন মেসি।

সেই সময় ইন্টার মায়ামি দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে। কিন্তু মেসি ফেরার পর থেকে মাত্র একটি ম্যাচ জিতেছে ক্লাবটি।
চলতি আগস্ট মাসে মায়ামি এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচ খেলেছে। চার হারের বিপরীতে জয় কেবল একটি।

সেই জয়টা আবার মেক্সিকান লিগের পয়েন্ট তালিকার ১৬ নম্বরে থাকা দল সান লুইসের বিপক্ষে। ড্র হয়েছে বাকি দুই ম্যাচ।
এর মধ্যে মেসি খেলেছেন ৬ ম্যাচ। বাবার মৃত্যুর কারণে মন্তেররেইয়ের বিপক্ষে লিগস কাপের ম্যাচটি তিনি খেলতে পারেননি।

বাবার অন্তেষ্টিক্রিয়া শেষে মাঠে ফিরে দুটি গোলও পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবু দলকে জেতাতে পারেননি।
এ মাসে ইন্টার মায়ামির বড় ক্ষতিই হয়ে গেছে। জুলাই মাস পর্যন্ত মেজর লিগ সকারে (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে ছিল মায়ামি। মেসি ফেরার পর সেই ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১০ পয়েন্টে।

ক্লাব লিওন ও মন্তেররেইয়ের কাছে হেরে লিগস কাপের প্রথম পর্ব থেকে বিদায়ও নিয়েছে ইন্টার মায়ামি। সব মিলিয়ে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি মাঠে বাজে সময় পার করছে।

সুলিভানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে জরিমানা গুনেছেন মেসি। ছবি: সংগৃহীত
এই সময়ে বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে শাস্তি পেয়েছেন মেসি। ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে তার ঘাড়ে চড় মারেন মেসি। পরে ঘটনাটি পর্যালোচনা করে এমএলএস কর্তৃপক্ষ আর্জেন্টাইন কিংবদন্তিকে জরিমানা করে।

মেসি ফেরার পর ইন্টার মায়ামির এমন পতন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। সমালোচকদের কেউ কেউ বলছেন, ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হলে সংবাদমাধ্যমে তা নিয়ে অনেক বেশি আলোচনা হতো। কিন্তু মেসির ক্ষেত্রে সংবাদমাধ্যম অনেকটা নীরব ভূমিকা পালন করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102