খুলনায় আলোচিত জোড়া খুনের ঘটনায় মামলার প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আলামিন হাসান ওরফে সাইফিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জোড়া খুনের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শনিবার (২২ আগস্ট) র্যাবের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, খুলনা মহানগরীর লবণচরা থানাধীন এলাকায় সংঘটিত আলোচিত জোড়া খুনের ঘটনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার প্রধান আসামি সাইফিসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে র্যাব।
প্রেস ব্রিফিংয়ে র্যাবের কর্মকর্তারা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পূর্বের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য যাচাই করা হচ্ছে। জোড়া খুনের ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।