মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বাংলাদেশ জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬-এর গবেষণা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। রাজধানীর উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জেনে নিন, উত্তরা বাসিন্দারা কোন কোন রুটে পাবেন মহিলা বাস সার্ভিস বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্য হাসানের ফিলিপাইনে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ২ এনবিআরকে ভয় নয়, বিশ্বাসের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে শিশু অপহরণ : ১২ বছর পর আসামির যাবজ্জীবন কারাদণ্ড চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে বাটলারের কড়া বার্তা

বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জয়ের লক্ষ্য হাসানের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে স্বাগতিকদের ধসিয়ে দেওয়া ডারউইন টেস্টের অন্যতম নায়ক পেসার হাসান মাহমুদ। দুই ইনিংস মিলিয়ে বল হাতে আগুন ঝরিয়ে ৯ উইকেট শিকার করে অজিদের নাস্তানাবুদ করেছেন তিনি।

লাল-সবুজের সেই ঐতিহাসিক সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার নিজের ও বাংলাদেশের আগামী দিনের নতুন স্বপ্নের কথা বিশ্বমঞ্চে তুলে ধরলেন জাতীয় দলের এই উদীয়মান স্পিডস্টার।
সম্প্রতি ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বোলিং রোমাঞ্চ, ডারউইনের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা প্রকাশ করেছেন হাসান মাহমুদ।

নিজের সবচেয়ে বড় স্বপ্নের কথা তুলে ধরে হাসান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের হয়ে যেকোনো ফরম্যাটে বিশ্বজয়ের ট্রফি জেতা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হবে। এখন বিশ্বক্রিকেটে মানুষ ভাবতে শুরু করেছে যে বাংলাদেশ আর আগের জায়গায় নেই, তারা দিন দিন উন্নতি করছে।

আমরা এখন বিশ্বের যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি।’
ডারউইন টেস্টের জয়কে ক্রিকেট ক্যারিয়ারের বিশেষ এক প্রাপ্তি হিসেবে উল্লেখ করে তরুণ এই পেসার জানান, ‘অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট জয় করাটা আমার জন্য ভীষণ স্পেশাল এক অনুভূতি। ক্রিকেটের সঙ্গে পথচলার শুরুর দিনগুলো থেকেই তো বিশ্বসেরা সব কিংবদন্তি পেসারদের খেলা দেখে আসছি। ঠিক যেভাবে সেখানে বোলিং করতে চেয়েছিলাম, পরিকল্পনামাফিক ঠিক সেভাবেই সব সম্ভব হয়েছে।

বিশেষ করে দলের অ্যানালিস্টের সঙ্গে এ বিষয়ে আমার প্রতিনিয়ত কথা হয়েছে।’
ব্যাটারদের একের পর এক ফাঁদে ফেলে সাজঘরে পাঠানোর মূল ফর্মুলা নিয়ে হাসান বলেন, ‘একজন ব্যাটারকে পরাস্ত করার মূল পথ মূলত দুটি। প্রথমত, নিজের দক্ষতা আর বুদ্ধিমত্তা দিয়ে প্রতিপক্ষের মানসিকতা পড়ে তাকে ফাঁদে ফেলা। আর দ্বিতীয়ত, উইকেটের নিখুঁত লেংথে ধারাবাহিকভাবে বল ফেলে তার ধৈর্যের পরীক্ষা নেওয়া। আমি পরিস্থিতি অনুযায়ী এই দুটো কৌশলই মাঠে প্রয়োগ করার চেষ্টা করি।


অস্ট্রেলিয়ার কন্ডিশনে ঐতিহাসিক টেস্ট জয়ের পেছনের গল্প বলতে গিয়ে এই পেসার যোগ করেন, ‘এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয়। একজন ক্রিকেটার হিসেবে এমন সাফল্য স্বপ্নের মতো। ডারউইনে পা রাখার প্রথম দিন থেকেই আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি। মাঠে শতভাগ নিংড়ে দিয়ে প্রতিটি সেশনে লড়াই করলে সাফল্য আসবেই। এর পেছনে ছিল সঠিক প্রস্তুতি আর অনুশীলনের নিখুঁত ফসল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102