বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে এডাস্টের ডকুফিল্ম ‘কাগজের মানুষ’ প্রদর্শিত শ্যামলীতে টিনশেড ঘরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের আরেকটি মনোনয়নপত্র জমা দিল জামায়াত আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ নোয়াখালীতে মাদকের ডাল নয়, শেকড় উপড়ে ফেলা হবে: ডিআইজি দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল চাঁদের আড়ালে হারিয়ে গেল সূর্য, কোটি মানুষের চোখে বিরল মহাজাগতিক দৃশ্য

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের আরেকটি মনোনয়নপত্র জমা দিল জামায়াত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে আরেকটি মনোনয়নপত্র জমা দিয়েছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মনোনয়নপত্র জমা দেন জামাতে ইসলামীর একটি প্রতিনিধি দল। মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ এর ‘নির্বাচনী কর্তা’ এএমএম নাসির উদ্দিন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সিইসির সঙ্গে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।

দ্বিতীয় এই মনোনয়নপত্রের প্রস্তাবক হয়েছেন জামায়েত ইসলামের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন এবং সমর্থক হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা বেগম মিতু।

রাষ্ট্রপতি পদে লড়তে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

এর আগে আজ বেলা ১১টা ৪৯ মিনিটে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে লড়তে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদের বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেন ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ এর একটি প্রতিনিধি দল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102