বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন পুকুরে গোসল করতে নেমে চুয়েট শিক্ষার্থীর মৃত্যু সাবধান ভারত, জেন জি’রা আসছে ২০ ঘণ্টা পেরিয়েও পদ্মায় মেলেনি বাবা-ছেলের সন্ধান বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাসের খবর কী নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি: সভাপতি জাহিদ ইকবাল, সম্পাদক সৈকত সরকার উত্তরা সেক্টর-১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় উস্কানি, মিথ্যা হ্যান্ডবিল বিতরণ এবং সংগঠনের সদস্যদের নিরাপত্তা হুমকির অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উত্তরা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক আন্দোলন, যা গত প্রায় ৩১ বছর ধরে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামের প্রকৃত আদর্শ প্রচারে কাজ করে আসছে। তবে সম্প্রতি কওমি মাদরাসাভিত্তিক একটি মহল, যারা নিজেদের ‘হেফাজতে ইসলাম’-এর ব্যানারে পরিচিত করছে বলে দাবি করা হয়েছে, তারা সংগঠনটির বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক হ্যান্ডবিল প্রচার করছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিভিন্ন জুমার খুতবায় হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর কনটেন্ট প্রচার এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, আগামী ১ আগস্ট নোয়াখালীতে পূর্বঘোষিত একটি মহাসমাবেশকে কেন্দ্র করে হেযবুত তওহীদের সদস্যদের ওপর হামলা ও নাশকতার আশঙ্কা রয়েছে। এ সময় ২০১৬ সালে নোয়াখালীর সোনাইমুড়ীতে সংগঠনটির প্রতিষ্ঠাতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ এবং দুইজন নিহত হওয়ার ঘটনার কথাও উল্লেখ করা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, কওমি অঙ্গনের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ওঠা নানা অনৈতিক কর্মকাণ্ড ও শিশু নির্যাতনের অভিযোগ থেকে জনমত ভিন্নদিকে প্রবাহিত করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে হেযবুত তওহীদকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে এবং দেশে কৃত্রিম সংকট ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— হেযবুত তওহীদের বিরুদ্ধে ধর্মীয় উস্কানি, মিথ্যা হ্যান্ডবিল প্রচার ও ‘মব’ সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ; সংগঠনের প্রতিষ্ঠাতার বাসভবন, কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে অবস্থানরত সদস্য ও তাদের পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা; এবং নোয়াখালীতে ১ আগস্টের সমাবেশকে ঘিরে সম্ভাব্য সহিংসতাসহ দেশব্যাপী যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

সংবাদ সম্মেলনের শেষাংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অবিলম্বে অভিযোগগুলোর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102