বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজধানীর দক্ষিণখানে সাড়ে তিন শতাধিক শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবি’র সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ইউক্রেনে স্কুল-ক্লিনিকসহ বিভিন্ন স্থাপনায় রুশ হামলা, নিহত ৩ কুমিল্লায় নকশাবহির্ভূত ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ বেতন বাড়ছে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বাংলাদেশের নতুন জার্সির দাম কত, কিনবেন যেভাবে ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, যা বললেন তথ্য উপদেষ্টা পশ্চিম তীরের ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবে ব্রিটেন ট্রেন চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী

ফাইনালে মেসির গোল নিয়ে আত্মবিশ্বাসী এমবাপ্পে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পা মাটিতেই রাখছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে গোলের রেকর্ড গড়েও অতিউৎসাহী হচ্ছেন না ফ্রান্সের অধিনায়ক। বিশ্বকাপে সর্বোচ্চ ২২ গোলের রেকর্ড গড়ে জানিয়েছেন, তাকে ছাড়িয়ে যাবেন লিওনেল মেসি।
গতকাল মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে মেসিকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। ২৭ বছর বয়সী ফ্রান্স তারকাকে আজ ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন মেসি। এর জন্য আর্জেন্টিনার অধিনায়কেরও চাই জোড়া গোল।

আজ রাতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে এক গোল করলে তার পাশে বসবেন। বর্তমানে ২১ গোল নিয়ে দুইয়ে আছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী।
মেসি আজও গোল করতে পারবেন বলে বিশ্বাস এমবাপ্পের। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৪-৬ গোলে হারার পর ফক্স স্পোর্টসকে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড বলেছেন, ‘রবিবারও গোল করবেন মেসি।

এটা নিশ্চিত।’
সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ১০ গোল করেছেন এমবাপ্পে। যা তাকে টানা দ্বিতীয়বারের মতো ‘গোল্ডেন বুট’ জয়ে সহায়তা করতে পারে। তবে অর্জন নয়, দলকে সহায়তা করতে পেরেই খুশি তিনি। ফ্রান্স ফরোয়ার্ড বলেছেন, ‘আমি শুধু চেষ্টা করেছি দলকে সহায়তা করতে।

তবে বিশ্বকাপে যখন আপনি অনেক গোল করবেন তখন আপনাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে।’
রেকর্ড গড়ার পরেও মন খারাপ এমবাপ্পের। তার মতে, বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার বিপরীতে ফাইনাল ম্যাচ খেলতে পারলেই তিনি ভীষণ খুশি হতেন। আক্ষেপ নিয়ে তিনি বলেছেন, ‘সর্বোচ্চ গোলদাতার চেয়ে আগামীকাল (আজ) ফাইনাল খেলতেই আমি বেশি পছন্দ করতাম। লিগ্যাসির জন্য হয়তো এটা ভালো, তবে এই মুহূর্তে আমার মাথায় এসবের কিছু নেই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102