রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিনিয়োগ আকর্ষণে বিজিএমইএ ও ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের মতবিনিময় ভারী বৃষ্টিতে ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি নিকুঞ্জে মাদকের আড্ডায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ‘গাঞ্জা রিফাত সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি’র শোক সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ডেপুটি স্পীকারের শোক জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক উত্তেজিত হয়ে রেফারিকে কি বলেছিলেন মেসি? লুটেরা পুঁজি নয়, দেশীয় শিল্পের বিকাশেই অর্থনৈতিক মুক্তি: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী নারী ক্ষমতায়ন ইস্যুতে ওআইসি সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদে বাংলাদেশ প্রতিনিধি দল

উত্তেজিত হয়ে রেফারিকে কি বলেছিলেন মেসি?

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১২ জুলাই, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে দারুণ এক অগ্নিপরীক্ষাই দিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। মাঠের ফুটবলে প্রথমার্ধে আলবিসেলেস্তেরা লিড নিলেও দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে সুইসরা ম্যাচ জমিয়ে তোলে।

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৩-১ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মেসিবাহিনী। তবে ম্যাচের এই চরম উত্তেজনার মাঝে ফুটবলবিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরোর মধ্যকার মাঠের বাকবিতণ্ডা। প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে রেফারির ওপর ক্ষোভে ফেটে পড়েছিলেন মেসি?ম্যাচের একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠেই পর্তুগিজ রেফারি পিনহেইরোর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যান মেসি। রেফারির আচরণে স্পষ্ট অসন্তুষ্ট ও বিরক্ত আর্জেন্টাইন মহাতারকা আঙুল উঁচিয়ে সরাসরি তাকে সতর্ক করে বলেন, ‘ভালোভাবে কথা বলুন, অসম্মান করবেন না।

আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন। আমি আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলেছি।রেফারির সঙ্গে এই উত্তপ্ত বাক্যবিনিময়ের আগেই বড় এক ধাক্কা খেয়েছিলেন মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ডের এক খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে গিয়ে ডান চোখে মারাত্মক আঘাত পান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102