বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

‘এটা ফুটবল নয়, দিনের আলোতে ডাকাতি’—মামদানি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৩-২ গোলে হেরেছে মিসর। আফ্রিকার দলটি ২-০ গোলের লিড নেওয়ার পর ৭৯ মিনিটে ম্যাচে ফেরে আর্জেন্টিনা। ৮৩ ও ৯৩ মিনিটের গোলে জয় তুলে নেয়। ওই ম্যাচে মিসরের সঙ্গে ‘ডাকাতি’ করা হয়েছে বলে দাবি করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

গত বুধবার ভোটারদের সঙ্গে আলাপকালে দ্রুতগতির বাস চালু করার সুবিধা উল্লেখ করে মামদানি রসিকতা করে বলেন, এখন থেকে চলাচলে সময় কমবে। এতে করে আপনারা মিসর ম্যাচে যে ডাকাতি হয়েছে, এটা নিয়ে বন্ধুদের সঙ্গে বসে গল্প করার সময় পাবেন।

মিসর ম্যাচের রেফারিং নিয়ে মামদানি বলেন, ‘বন্ধুদের আড্ডায় বসে এখন মিসর ম্যাচে সত্যিই ডাকাতি হয়েছে কিনা, তা নিয়ে একমত হওয়ার সময় মিলবে। সবকিছুর ঊর্ধ্বে, নিউইয়র্কবাসীদের মহামূল্যবান সময় ফিরিয়ে দেওয়া সম্ভব হবে, যার ভীষণ অভাব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102