সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে গোল্ডেন বুটের লড়াইটা যে এতটা জমজমাট রূপ নেবে, তা হয়তো অতি বড় ফুটবল রোমান্টিকও কল্পনা করেননি। যেন কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি নন! ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ডদের গোল করার এই অবিশ্বাস্য প্রতিযোগিতা টুর্নামেন্টকে রূপ দিয়েছে এক অনন্য উচ্চতায়।

মাত্র দুই ম্যাচ শেষেই এখন গোল্ডেন বুটের দৌড় রূপ নিয়েছে এক মহাকাব্যিক লড়াইয়ে।আপাতত ৫ গোল নিয়ে তালিকার সবার উপরে আছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার ঠিক পেছনেই ৪টি করে গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। বিশ্বকাপ ইতিহাসের মাত্র দ্বিতীয়বারের মতো দুই ম্যাচ শেষেই তিনজন খেলোয়াড় ৪ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন।

এর আগে সর্বশেষ ১৯৫৪ সালের বিশ্বকাপে এমন গোলবন্যা দেখা গিয়েছিল।গত কয়েক ঘণ্টায় ফুটবল বিশ্ব দেখেছে বিশ্বসেরা স্ট্রাইকারদের গোল করার এক অবিশ্বাস্য প্রদর্শনী। গোল উৎসবের শুরুটা করেছিলেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন ‘এলএম-টেন’।

মেসির এই কীর্তির জবাব দিতে সময় নেননি কিলিয়ান এমবাপ্পেও। আবহাওয়া বিপর্যয়ের কারণে বিঘ্নিত ম্যাচে ইরাকের বিপক্ষে জোড়া গোল করেন এই ফরাসি তারকা। আর এই ম্যাচ দিয়েই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন এমবাপ্পে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এমন পারফরম্যান্সের পর চুপ করে বসে থাকেননি নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ডও। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে শেষ ৩২-এ তুলতে বড় ভূমিকা রাখেন তিনি।

নিজের প্রথম বিশ্বকাপ ক্যারিয়ারের শুরুটা এর চেয়ে দুর্দান্ত বোধহয় হতেই পারত না হালান্ডের।

একজন গোল করলে যেন অন্যজন তাকে ছাড়িয়ে যাওয়ার পণ করেছেন। বিশ্বমঞ্চে সেরাদের এই দ্বৈরথ ফুটবলপ্রেমীদের এক অন্যরকম রোমাঞ্চ দিচ্ছে। আর এই লড়াইয়ের উত্তাপ আরও বাড়তে পারে আজ মঙ্গলবারই। ঘানার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করা ইংলিশ অধিনায়ক হ্যারি কেন আজ আবার মাঠে নামছেন নিজের গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে।

সেরাদের এই অবিশ্বাস্য গোলক্ষুধা নিয়ে ফরাসি ফুটবল বিশেষজ্ঞ জুলিয়েন লরেনস বিবিসি স্পোর্টসকে বলেন, ‘বড় তারকাদের তাড়নাটাই আলাদা, তারা সবসময় বল নিজের পায়ে চায়। আমার মনে হয়, তারা কেবল এবারের গোল্ডেন বুটের পেছনেই ছুটছেন না; তাদের মধ্যে কয়েকজন বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতার রেকর্ড ভাঙার লক্ষ্যেই মাঠে নামছেন।’

বিশ্বকাপের গ্রুপ পর্বের মাত্র শুরু, তাতেই যেভাবে রেকর্ডের পর রেকর্ড ভেঙে চুরমার হচ্ছে, তাতে গোল্ডেন বুটের এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102