মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২২ জুন, ২০২৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি  প্রকল্পের অপরিকল্পিত বাস্তবায়নের ফলে সৃষ্ট দীর্ঘস্থায়ী যানজট, নিরাপত্তা ঝুঁকি এবং অসমাপ্ত অবকাঠামোগত কাজ দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক পত্রে জানা যায়, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন মহাসড়কটিতে বিআরটি প্রকল্পের কারণে সৃষ্ট জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

পত্রে উল্লেখ করা হয়, প্রকল্পটির দীর্ঘসূত্রতা ও অপরিকল্পিত বাস্তবায়নের কারণে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকি ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জনমনে অসন্তোষ বাড়ছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিআরটি প্রকল্প বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া, যাত্রীসেবা এবং কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞদের মতামতও গ্রহণ করা হয়

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102