শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
থার্ড টার্মিনাল চুক্তির চাপে বাংলাদেশ জাপান ছাড়া বিকল্প নেই শর্ত দিচ্ছে ইচ্ছামতো টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ছয় নারী টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণে বাবা-মায়ের পর এবার শিশু কন্যার মৃত্যু ইউরোপের তিন দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত স্পিকারের সেই বক্তব্য নিয়ে যা বললেন তাসনিম জারা মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন

দুই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কমিটি অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।শুক্রবার রাতে ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই বিশ্ববিদ্যালয়ে কমিটির তালিকা প্রকাশ করা হয়।প্রকাশিত তালিকা অনুযায়ী গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম বিদ্যুৎ এর নাম ঘোষণা করা হয়েছে। কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২৫৪ সদস্যের এ কমিটিতে একজন সিনিয়র সহ সভাপতি, ১৯ জন সহ সভাপতি, একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ সাংগঠনিক সম্পাদক, একজন দপ্তর সম্পাদক ও একজন সহ দপ্তর সম্পাদক এবং একজন প্রচার সম্পাদক ও একজন সহ প্রচার সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক হিসেবে সোহেল রানা জনির নাম ঘোষণা করা হয়েছে।ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সভাপতি ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দুই সদস্যের এ কমিটির অনুমোদন দিয়েছেন।

কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102