বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

শিশু নন্দিনীর শেষকৃত্য, ঘটনা তদন্তে দুই কমিটি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৭ জুন, ২০২৬

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী নন্দিনীর ময়নাতদন্তের পর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। পুলিশ মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করলে গতকাল রাতে শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

এদিকে তার বাবা নলিনী কান্ত রায় বাদী হয়ে গতকাল আটক রনজিৎ ও ছেলে বিধানসহ তিনজনের নামে হত্যা মামলা করেছেন। আটককৃতদের আজ বুধবার (১৭ জুন) আদালতে পাঠানো হবে।

অপরদিকে ঘটনাস্থল থেকে আটক ওই দুইজনকে থানায় নিয়ে আসতে বাধা, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুর ঘটনায় জেলা প্রশাসন ও জেলা পুলিশ তিন সদস্যের পৃথক দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত সোমবার নিখোঁজ হয় নন্দিনী।

এরপর গতকাল সকালে বাড়ির পাশের ভুট্টাখেতে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে গতকাল দুপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। এক পর্যায়ে গ্রামটি রণক্ষেত্রে পরিণত হয়। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ ও বিজিবি এ ঘটনায় আটক সন্দেহভাজন বিধান ও তার বাবাকে থানায় নিয়ে যায়।

আদিতমারী থানার উপ-পরিদর্শক সরদার তাজরুল ইসলাম জানান, গতরাতেই ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আজ বিধান ও তার বাবাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102