মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ইসরায়েল না পারলে হিজবুল্লাহকে সামলাবে সিরিয়া: ট্রাম্প বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী জলবায়ু অভিযোজনে নারীর নেতৃত্বের স্বীকৃতি চাইলেন বক্তারা ওয়েব সিরিজের নাম ‘ব্রাজেন্টিনা’, অভিনয় করলেন জামাল ভূঁইয়া যুক্তরাষ্ট্রের মাটিতে একখণ্ড ইরান, রাতভর যেমন ছিল তেহরান আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ০৭ হাজার ৩ কোটি টাকার ০৫ (পাঁচ) প্রকল্প একনেক সভায় অনুমোদন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের মাটিতে গোল করে ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

সমঝোতায় সম্ভাব্য স্বাক্ষরকারীর নাম ঘোষণা করল ইরান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সব ঠিক থাকলে আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে ইরান ও যুক্তরাষ্ট্র। এতে স্বাক্ষরের জন্য মঙ্গলবার নিজেদের প্রতিনিধির নাম ঘোষণা করেছে ইরান।

উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভেন্সির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, জেনেভায় উপস্থিত থাকবেন শান্তি আলোচনার শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের পক্ষে থাকতে পারেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার শর্ত সমঝোতা স্মারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তেহরানের দৃষ্টিতে সমঝোতায় দুটি পক্ষ আছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অন্যদিকে ইরান ও হিজবুল্লাহ।

আরাঘচি বলেছেন, দখলকৃত অঞ্চলগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত এই যুদ্ধ পুরোপুরি শেষ হবে না। এখন থেকে লেবাননে জায়নবাদীদের যেকোনো সামরিক আগ্রাসন সমঝোতার লঙ্ঘন হিসেবে দেখা হবে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের আগে অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, লেবাননের পাশাপাশি সিরিয়া ও গাজাতেও যতদিন প্রয়োজন ততদিন সৈন্য মোতায়েন থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102