মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আর্জেন্টিনার ‘ভালদানো’ যেভাবে হলেন ব্রাজিলের ‘জোসিমার’! সমঝোতায় সম্ভাব্য স্বাক্ষরকারীর নাম ঘোষণা করল ইরান এক শিক্ষককে বাধ্যতামূলক অবসর, শাস্তি পেলেন আরও ১০ শিক্ষক-কর্মকর্তা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল হিসেবে গড়ে তুলার পরামর্শ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দেশের কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের প্রথম রোগভিত্তিক ক্লিনিক্যাল গাইডলাইন প্রকাশ করল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ স্প্যানিশ তারকা ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা রাজধানীতে ফুটপাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া-পালটা ধাওয়া

স্প্যানিশ তারকা ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

স্পেনের একটি আদালত দেশটির ফরোয়ার্ড রাফা মিরকে দুই নারীকে যৌন নির্যাতনের দায়ে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছেন। অন্য এক ফুটবলারের সঙ্গে মিলে তিনি এই অপরাধ সংঘটিত করেন বলে আদালতের রায়ে জানানো হয়েছে।

 গত সোমবার ভালেন্সিয়া অঞ্চলের একটি নিম্ন আদালত এই রায় ঘোষণা করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০২৪ সালে ভালেন্সিয়া শহরে রাফা মিরের নিজস্ব বাসভবনে এই যৌন নির্যাতনের ঘটনা ঘটে। ওই সময় রাফা মির স্থানীয় ক্লাব ভালেন্সিয়ার হয়ে খেলছিলেন। আদালত মিরকে যৌন নির্যাতনের জন্য সাত বছর এবং শারীরিক ক্ষতি সাধনের জন্য আরও ১৮ মাসের (দেড় বছর) কারাদণ্ড প্রদান করেন।
২৮ বছর বয়সী রাফা মির গত মৌসুমে সেভিয়া থেকে ধারে লা লিগার ক্লাব এলচের হয়ে খেলেছেন। চলতি মাসের শেষেই এলচের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

মামলার দ্বিতীয় আসামি পাবলো জে. জি. স্পেনের নিম্ন স্তরের লিগের একজন ফুটবলার। আদালত তাকে যৌন নির্যাতন ও শারীরিক ক্ষতি সাধনের দায়ে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন।

অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাফা মির। তার দাবি, ওই দুই নারী পারস্পরিক সম্মতিক্রমেই তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন।

আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102