মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন এবং আসন্ন জি৭ শীর্ষ সম্মেলনের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, পুতিন ও ট্রাম্পের মধ্যে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়েছে।
এ কূটনৈতিক আলোচনার মধ্যেই যুদ্ধক্ষেত্রে হামলা অব্যাহত রয়েছে। রাশিয়ার ওরিওল ও ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪৪০ মাইল দূরে ইয়ারোস্লাভল অঞ্চলের একটি রুশ তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। অপরদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন যে, ফরাসি কর্তৃপক্ষের সাথে যৌথ অভিযানে ইংলিশ চ্যানেল থেকে রাশিয়ার স্মিরটোস নামের একটি সন্দেহভাজন তেল ট্যাংকার আটক করেছে ব্রিটিশ বাহিনী। জাহাজটি যুদ্ধ-সম্পর্কিত নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত রাশিয়ার ছায়া নৌবহরের অংশ বলে ধারণা করা হচ্ছে।