অদ্য ১১/০৬/২০২৬ খ্রিঃ তারিখে তুরাগ থানার মামলা নং-০৩, তারিখ-১১/০৬/২০২৬ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলায় বাদীর গ্যারেজের ড্রাইভারকে ধারালো চাপাতি দ্বারা জখম করে তার চালিত ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উত্থাপিত হয়। ঘটনার সময় স্থানীয় জনতার সহায়তায় মাহাবুব আলম (৩১) নামীয় একজন আসামীকে আটক করা হয় এবং অপর আসামীরা ছিনতাইকৃত অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। মামলাটি রুজুর পর অদ্য ১১/০৬/২০২৬ খ্রিঃ তারিখ অনুমান ০৫:৩০ ঘটিকার সময় এসআই (নিঃ) সাদিকুর রহমান, এসআই (নিঃ) উজ্জল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ধৃত আসামী মাহাবুব আলম (৩১) এর দেওয়া তথ্য মতে তুরাগ থানাধীন নয়ানীচালা প্রত্যাশা ব্রিজের পূর্বপাশে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ আশিক সরকার (২৫) এবং ২। মোঃ আলমগীর হোসেন (৩৪)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মামলার ছিনতাইকৃত ০১ (এক) টি ৩ চাকার ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। এছাড়াও ছিনতাই কাজে ব্যবহৃত ০১ (এক) টি ধারালো চাপাতি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। মামলাটির প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
উদ্ধারকৃত আলামতঃ
ক) ছিনতাইকৃত একটি ৩ (তিন) চাকা বিশিষ্ট ব্যাটারি চালিত অটোরিক্সা। খ) ছিনতাই কাজে ব্যবহৃত ০১ (এক) টি ধারালো চাপাতি।