বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশেষ অভিযানে দেশজুড়ে ১৮ হাজারের বেশি গ্রেপ্তার ট্রাম্পের হুশিয়ারির জবাব দিল ইরান দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা হালাল সনদ অর্জনে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে থাকবে ইন্দোনেশিয়া পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত আইসিসির মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মুশফিক-তাইজুল স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা মামলায় ২ আসামি রিমান্ডে জামায়াতের ছায়া সরকার ও বাজেট উদ্যোগের প্রশংসা ব্রিটিশ হাইকমিশনারের দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হবে : প্রতিমন্ত্রী তেলের দাম নিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র

দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হবে : প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১০ জুন, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর উদ্ভাবনী শিক্ষা উদ্যোগগুলো জাতীয় পর্যায়ে সম্প্রসারণে সরকার কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সফল মডেলগুলোকে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে দেশের প্রতিটি ঘরে শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জলবায়ু সহনশীল শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে ভাসমান বা নৌকাভিত্তিক বিদ্যালয় মডেলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বেসরকারি সংস্থাগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বহু বছর ধরে নৌকাভিত্তিক শিক্ষা কার্যক্রম সফলভাবে পরিচালনা করছেন। এটি একটি কার্যকর ও পরীক্ষিত মডেল।

এখন প্রয়োজন এই অভিজ্ঞতাকে দেশের অন্যান্য অনুরূপ অঞ্চলে কিভাবে সম্প্রসারণ করা যায়, তা নিয়ে একসঙ্গে কাজ করা।’ববি হাজ্জাজ আরো বলেন, প্রত্যেকটি উদ্যোগই গুরুত্বপূর্ণ। তবে উদ্যোগ গ্রহণের চেয়ে তা সফলভাবে বাস্তবায়ন এবং বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া আরো বেশি গুরুত্বপূর্ণ। আগামী দিনগুলোতে সরকার এসব সফল উদ্যোগকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণে নীতিগত ও ব্যাবহারিক সহযোগিতা করতে চায়।

প্রতিমন্ত্রী বাংলাদেশের শিক্ষা উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য ইউনেসকোকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ইউনেসকো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার পাওয়ায় দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সিধুলাই স্বনির্ভর সংস্থা’কে বিশেষ অভিনন্দন জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী এবং ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102