মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি: সভাপতি জাহিদ ইকবাল, সম্পাদক সৈকত সরকার উত্তরা সেক্টর-১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অধ্যাপক শেখ মাহমুদ আলমের প্রতি সমর্থনের আহ্বান কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচন ২০২৬ হাসনাত-সারজিস গণ-অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করায় ছাত্র উপদেষ্টা হতে পারেননি: রাশেদ খাঁন মশার কয়েল কিনতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার কলেজছাত্র মেক্সিকোর প্রেসিডেন্টের বাসভবনের কাছে বন্দুক হামলা, নিহত ১ ইউরোপে আগুনের তাণ্ডব, ‘দানব’ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স-স্পেন স্যান্ডেল উদ্ধার করতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

ভয়ানক অপহরণ যেভাবে বদলে গেল ‘সুন্দর বন্ধুত্বে’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১০ জুন, ২০২৬

কলেজজীবনে অপহরণের শিকার হয়েছিলেন বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলী। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘ম্যায় বাপাস আউঙ্গা’র প্রচারণায় এসে দিল্লির হিন্দু কলেজের সেই রোমাঞ্চকর ও ভয়ানক স্মৃতি হাতড়ে বেড়ালেন এই পরিচালক।

১৯৯৩ সালে দিল্লির হিন্দু কলেজে পড়ার সময় ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন ইমতিয়াজ। সে সময় বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠন এনএসইউআই ও এবিভিপির মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা চলত। ইমতিয়াজ আলী জানান, একদিন রাতে তার হোস্টেলের সামনের দেয়ালে একটি রাজনৈতিক পোস্টার লাগানো হয়।

জোর করে একটি সাইকেল রিকশায় তুলে তাকে এক নির্জন সরকারি কোয়ার্টারে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। সেখানে রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা তাকে প্রশ্ন করতে শুরু করেন। তবে ইমতিয়াজ যখন বুঝিয়ে বলেন যে তিনি পোস্টারটি নষ্ট করেননি, বরং ভবনের সৌন্দর্য রক্ষায় শুধু পাশেই সরিয়ে রেখেছেন—তখন ভুল বোঝাবুঝির অবসান ঘটে। সত্য জানতে পেরে ওই নেতা উল্টো নিজের সহযোগীকে চড় মারেন এবং ইমতিয়াজকে সসম্মানে ছেড়ে দেন। 

ইমতিয়াজ আলীর মতে, দিল্লিতে থাকলে মানুষের মধ্যে আক্রমণাত্মক মনোভাব তৈরি হয়।

নিজের এই কলেজজীবনের গল্পটি ইমতিয়াজ শেয়ার করেছেন তার আসন্ন রোমান্টিক ড্রামা ‘ম্যায় বাপাস আউঙ্গা’-র প্রচারণায়। ২০২৪ সালের সুপারহিট ছবি ‘অমর সিং চমকিলা’র পর এই সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করছেন ইমতিয়াজ আলী এবং অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। আগামী ১২ জুন, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102