রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ দুর্গাপুরের চার শহীদ পরিবার পেল ঈদ উপহার ঈদযাত্রায় বাড়ছে যানবাহন ও যাত্রীর চাপ, ধাপে ধাপে কারখানা ছুটি যানজট এড়াতে প্রশাসনের নানা প্রস্তুতি আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই মিনায় যাবেন হাজীরা তাপমাত্রা বাড়ছে মিনা-মুজদালিফায়, সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ সৌদি সরকারের হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) রপ্তানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি: ঢাকায় EDD পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় EDS চালু নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

তাপমাত্রা বাড়ছে মিনা-মুজদালিফায়, সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ সৌদি সরকারের

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২৪ মে, ২০২৬

মিনা ও মুজদালিফায় তাপমাত্রা বাড়ছে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের তথ্যমতে, মিনা ও মুজদালিফা উভয়স্থানেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং বাতাসের গতি সীমিত থাকলে দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রস্তুতির স্তর বৃদ্ধি  এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানিয়েছে সৌদি এই মন্ত্রণালয়। একইসাথে হাজীদের নিরাপত্তার স্বার্থে তাঁদেরকে সরাসরি সূর্যের আলো এবং তীব্র গরমের সময় হাঁটাচলা থেকে বিরত থাকা এবং যথাসম্ভব তাঁবুর ভেতরে অবস্থানের পরামর্শ দেয়ার জন্য সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছে।

সৌদি কর্তৃপক্ষ রোদে ছাতা ব্যবহার, প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণের অনুরোধ করা হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্য বার্তা ও পরিচালন নির্দেশনা মেনে চলার বিষয়ে হজযাত্রীদেরকে উদ্বুদ্ধকরণের ওপর গুরুত্ব আরোপ করেছে।

সৌদি সরকারের এই গুরুত্বপূর্ণ নোটিশের আলোকে বাংলাদেশি হজযাত্রীদেরকে তীব্র গরমে সতর্কতা অবলম্বন ও স্বাস্থবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102