শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

ইন্দোনেশিয়ায় রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো উত্তরার ‘এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ’

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: সোমবার, ১৮ মে, ২০২৬

আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়িয়েছে রাজধানী উত্তরার অন্যতম বিদ্যাপীঠ আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থী।

সম্প্রতি, ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপের ট্র্যাক ওয়ানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটির দল ‘আকাশ পাঠাবো বাংলাদেশ’।

জাকার্তার বাইনুস ইউনিভার্সিটির হলরুমে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগী, বিজ্ঞানী, অধ্যাপক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় বিজয়ী হিসেবে ‘আকাশ পাঠাবো বাংলাদেশ’-এর নাম ঘোষণা করা হলে উচ্ছাসে ফেটে বাংলাদেশের প্রতিযোগীরা।
ইন্দোনেশিয়ায় রোবটিক্স প্রতিযোগিতায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের বিজয়ী শিক্ষার্থীরা হলেন- একাদশ শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান, মুহতাসিম রহমান ও আবিদ।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানায়, এই অর্জন শুধু এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ পরিবারের নয়, বরং সমগ্র বাংলাদেশের জন্য গর্বের। বিশ্বমঞ্চে দেশের পতাকা তুলে ধরতে পারাকে তারা জাতীয় অর্জন হিসেবে দেখছেন।

বিজয়ী শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ-এর ইন্সপেক্টর জেনারেলের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতার কথাও উল্লেখ করা হয়। ভবিষ্যতেও কর্তৃপক্ষের অনুপ্রেরণা ও সহযোগিতাই দলটির আন্তর্জাতিক সাফল্যের পথ সুগম করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এ বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতাটিতে বিশ্বের ২২টি দেশের মোট ২৮০টি দল অংশ নেয়। তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশ থেকে বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ১০টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে সিনিয়র গ্রুপে একমাত্র বাংলাদেশি দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায় এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের দলটি। বিজয়ী দলকে মেডেল ও সনদ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102