বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

রিকশাচালক রিপন হত্যা: সাবেক সচিব জাহাংগীর গ্রেফতার

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৩ মে, ২০২৬

জুলাই আন্দোলনে নিহত রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) জাহাংগীর আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

 
জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে এ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন গত ১১ মে জাহাংগীর আলমকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য রাখেন।
 
এ দিন শুনানিকালে জাহাংগীর আলমকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
 
মামলার বিবরণ থেকে, জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট সদরঘাট এলাকায় আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে আক্রমণ করে এবং এলোপাতারি গুলি ছোড়ে। আসামিদের ছোড়া গুলি রিপনের শরীরে লাগে। তাকে উদ্ধার করে লোকজন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান রিপন।  
 
এ ঘটনায় ওই বছরের ২৮ অগাস্ট সাবেক প্রধান মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখসহ ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন রিপনের স্ত্রী শামীমা আকতার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102