শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে — চীফ হুইপ দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করতে সন্তানকে গলা কেটে হত্যা বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন – তথ্যমন্ত্রী” নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণ, ১২ দিন আটকে ধর্ষণের অভিযোগে মামলা তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’— কুষ্টিয়ায় তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু মদন উপজেলায় ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করতে সন্তানকে গলা কেটে হত্যা

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ৯ মে, ২০২৬

বগুড়ার সদরে দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করতে সন্তানকে গলা কেটে হত্যার পর পুকুরে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে নিপা নামে এক নারীর বিরুদ্ধে।

শনিবার (৯ মে) প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে নিপা তার সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন।

এর আগে শুক্রবার (৮ মে) রাতে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।এরপর শনিবার সকালে পুকুরে ওই নবজাতকের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় নিপা ও তার দ্বিতীয় স্বামী দুলালকে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়া সদরের নারুলী এলাকার জাহিদুল ইসলামের ছেলে শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে গাবতলী উপজেলার উঞ্চুরখী এলাকার নিপার বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে প্রায় দুই মাস আগে শেখেরকোলা ইউনিয়নের দুলালের সঙ্গে বিয়ে হয় নিপার।

শুক্রবার দিবাগত রাতে নিপা একটি সন্তান প্রসব করেন। পরে নবজাতকের গলায় ব্লেড চালিয়ে হত্যা করা হয় বলে বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এরপর শিশুটির মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেয়া হয়। ৯ মে শনিবার দুপুরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

পুলিশ জানায়, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিপা তার সন্তানকে হত্যা করেছে বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102