বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ!

উত্তরায় ফুটপাত দখলমুক্ত করতে ট্রাফিক পুলিশের অভিযান

বিশেষ প্রতিবেদক। জি.এম.টি
  • আপডেট টাইম: বুধবার, ৫ জুন, ২০২৪

রাজধানীর উত্তরায় যানজট নিরসনে ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। আজ (বুধবার) সন্ধ্যায় উত্তরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। এসময় মহাসড়কের ফুটপাত ধরে গড়ে ওঠা প্রায় শতাধিকেরও বেশি অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে পুলিশ।

সন্ধ্যায় উত্তরার আব্দুল্লাহপুরের মোড়, আব্দুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের মাছের আড়ৎ, আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এবং টঙ্গী ব্রীজ এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালায় পুলিশ। এতে নেতৃত্ব দেন ডিএমপি ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. ইব্রাহিম। এ সময় আব্দুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মো. সালাহ উদ্দীন প্রধানসহ অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে জানতে চাইলে টিআই মো. সালাহ উদ্দীন প্রধান উত্তরা নিউজকে  বলেন, ‘মহাসড়ক ও তার আশেপাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে এবং কিছু ভ্যান আটক করে রেকার বিল করা হয়েছে। এসব দোকানের মধ্যে চা-খাবারের অর্ধশতাধিক টং দোকান, ১২/১৩টি অবৈধ কাউন্টার, ভ্যানের বিভিন্ন কাপড় ও জুতার ২০/২৫টি দোকান রয়েছে।’

তিনি বলেন, ‘মহাসড়কে যানজন সৃষ্টি করে অবৈধভাবে দোকানপাট করার সুযোগ নেই। কেউ যদি করে বা করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102