মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

দিয়াবাড়ি লেকে গোসল করতে নেমে ২ কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ৪ মে, ২০২৪

রাজধানীর তুরাগে দিয়াবাড়ি লেকের পানিতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ (শনিবার) দুপুরে তুরাগ থানাধীন রাজউক উত্তরা ১৬ নম্বর সেক্টর এলাকার ১০ নম্বর ব্রিজ সংলগ্ন লেকে এই ঘটনা ঘটে। নিহত ওই দুই কিশোরের নাম আশরাফুল (১৪) ও জিহাদ (১৩)।

দুপুরে উত্তরা নিউজকে  ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলম জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। বেলা ৩:৩৬ মিনিটে আমাদের ডুবুরি দল দিয়াবাড়ি লেক থেকে দুটি মরদেহ উদ্ধার করে লাশ তুরাগ থানায় হস্তান্তর করেছে।

এদিকে, লাশ উদ্ধারের বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শেখ সাদিক উত্তরা নিউজকে  বলেন, লাশ দুটি আমরা উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তারা প্রত্যেকেই কিশোর। নিহতরা গাবতলী ও মিরপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত।

মৃত্যুর প্রাথমিক কারণ সম্পর্কে ওসি বলেন, প্রত্যক্ষদর্শী এক চা দোকানীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা পাঁচ বন্ধু মিলে স্থানটিতে গোসল করতে নেমেছিল। জায়গাটি বেশ গভীর হওয়ায় তিনজন ফিরে আসতে পারলেও ওই দুইজন চিৎকার করতে করতে পানিতে তলিয়ে যায়। বর্তমানে তাদের পরিচয় শনাক্ত পূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102