সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের নামাযে জানাযা অনুষ্ঠিত শিক্ষার নতুন নতুন পদ্ধতি এবং আমরা! ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট, ক্ষোভ প্রকাশ নিকুঞ্জ ও টানপাড়ায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরমে: আতঙ্কে স্থবির জনজীবন পাম্পে ব্যানারে লেখা ‘তেল নেই’, অভিযানে মিলল যত লিটার বগুড়ায় ধানক্ষেতে পড়ে ছিল বৃদ্ধের নিথর দেহ হিলি রেলস্টেশন থেকে পিডব্লিউ অফিস স্থানান্তরে স্থানীয়দের ক্ষোভ

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের নামাযে জানাযা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

আজ (সোমবার) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সহধর্মিণী দিলারা হাফিজের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামায পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মোঃ আবু রায়হান।

জানাযার শুরুতেই মরহুমা দিলারা হাফিজের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি; বিরোধী দলের পক্ষে বিরোধী দলীয় নেতা ডা. মোঃ শফিকুর রহমান, এমপি; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি; এবং মরহুমার স্বামী বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানাযায় উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান। স্পীকার তাঁর সহধর্মিণীর সাথে দীর্ঘ ৫৬ বছরের সফল দাম্পত্য জীবনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দিলারা হাফিজ পেশায় শিক্ষক ছিলেন এবং মাউশির মহাপরিচালক পদ অলংকৃত করেন। এসময় তিনি আরও উল্লেখ করেন, তাদের দুজনেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য ছিলেন।

জানাযা শেষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি; রাষ্ট্রপতির পক্ষে জনবিভাগের সচিব, স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি; বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি; ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এমপি ও অন্যান্য হুইপবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তাবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, মরহুমা দিলারা হাফিজের দ্বিতীয় জানাযা শেষে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিরোধী দলের সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভোলা-৩ আসনের আপামর জনসাধারণসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102