বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

ইরানি শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা ‘মহা সম্মানের’ বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন, ইরানি শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা ‘মহা সম্মানের’। বিবিসির লাইভ প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। তিনি আজ শুক্রবার সকালে ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমরা ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থাকে সামরিক, অর্থনৈতিক এবং অন্যভাবে সম্পূর্ণরূপে ধ্বংস করছি। ইরানের নৌবাহিনী চলে গেছে, তাদের বিমানবাহিনী আর নেই, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্য সবকিছু ধ্বংস করা হচ্ছে, এবং তাদের নেতাদের পৃথিবী থেকে মুছে ফেলা হয়েছে।তিনি আরো বলেন, ‘আমাদের কাছে অতুলনীয় অস্ত্রশক্তি, সীমাহীন গোলাবারুদ এবং প্রচুর সময় আছে। আজ এই বিকৃত বদমাশদের কী হয় তা দেখুন। তারা ৪৭ বছর ধরে সারা বিশ্বে নিরীহ মানুষকে হত্যা করে আসছে এবং এখন আমি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে তাদের হত্যা করছি। এটা করা কত বড় সম্মানের!’এর আগে তেলর দাম নিয়ে মন্তব্য করে সমালোচার মুখে পড়েন ট্রাম্প।তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ, তাই যখন তেলের দাম বেড়ে যায়, তখন আমরা প্রচুর অর্থ উপার্জন করি। কিন্তু ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’মার্কিন সিনেটর মার্ক কেলি একজন অ্যারিজোনা বলেন, ‘ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছেন তাতে কর্মজীবী আমেরিকানরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’ তিনি আরো বলেন, ‘গ্যাসের আকাশছোঁয়া দামের ফলে কেবল বড় তেল কম্পানিগুলোই উপকৃত হচ্ছে।২০২৮ সালের সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী কেলি, এক্স-এ আরো লিখেছেন, ‘কিন্তু ট্রাম্প কেন এতে খুশি? কারণ তিনি কেবল ধনী ব্যক্তিদেরই কথাই চিন্তা করেন।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102