সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় হাম নিয়ে উদ্বেগ, শিশু মৃত্যুর তথ্য নিয়ে আলোচনা BATEXPO 2026: বাংলাদেশের পোশাকশিল্পে বিশ্ব আস্থার নতুন প্রতিচ্ছবি নানা আয়োজনে দুর্গাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাজপথের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় আলোচনায় শিমুল আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত নিউজ পোর্টালে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে হাজী জাহাঙ্গীর আলম। ঢামেকের বাথরুম থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর মৃত্যু, ভাঙচুর

পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১১ মার্চ, ২০২৬

পটুয়াখালীতে গ্রাম পুলিশ সদস্য নিয়োগকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ঘুস নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরেছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে জেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নে ঘুস নেওয়ার ওই ভিডিওটি ছড়িয়ে পরে। 

ভিডিওতে দেখা যায়, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম খালি গায়ে লুঙ্গি পরে বসে ভিডিওর বিপরীতে থাকা এক ব্যক্তির কাছ থেকে টাকার বান্ডিল নিচ্ছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, নিয়োগ বোর্ডে তিনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসি থাকবেন এবং আরও কয়েকজন সদস্য থাকবেন। পাশাপাশি ইউএনও অফিসের এক কর্মচারীকেও টাকা দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করতে শোনা যায়।

স্থানীয় একটি সূত্র জানায়, ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য পদপ্রার্থী তামিমের কাছ থেকে নিয়োগের বিষয়ে ওই টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।  তবে ভিডিওতে ঠিক কত টাকা ছিল বা কার কাছ থেকে তা নেওয়া হয়েছে- বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ধুলাসার ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, চৌকিদার নিয়োগ টাকা-পয়সার বিনিময়ে হয় না। ওই টাকা আমার কাছে জমা রাখা হয়েছিল। আমাকে ফাঁসানোর জন্য বিষয়টি ঘটানো হয়েছে।  ইউএনও স্যার সরাসরি পরীক্ষার মাধ্যমে চৌকিদার নিয়োগ দিয়েছেন। তামিম চাকরি না পেয়ে আমাকে ফাঁসাতে মিথ্যা রটনা করছে। পরে তাকে টাকাও ফেরত দেওয়া হয়েছে।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ জানান, নিয়োগ পরীক্ষার দিন থানার ওসি বোর্ডে উপস্থিত ছিলেন না। জরুরি বৈঠকে পটুয়াখালীতে থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেন, শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। টাকার লেনদেনের বিষয়টি আমার জানা নেই। এ বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102