বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বাণিজ্যমন্ত্রীর সাথে বিজিএমইএ প্রতিনিধি দলের বৈঠক দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে দুটি জাহাজ ঘাটে নোঙর করেছে – চীফ হুইপ জ্বালানি শেষ হওয়ায় মাঝপথে বন্ধ দূরপাল্লার বাস নতুন শ্রমবাজার নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী ভূমি অফিসের দুর্নীতির লাগাম টানতে বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন ভূমিমন্ত্রী কবিতার রঙে নতুন বছরকে বরণ করল ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ ফতুল্লায় বিএনপি নেতার মামলায় যুবদলের সভাপতি-সেক্রেটারি গ্রেফতার

চরাঞ্চলের মাঠে মাঠে সূর্যমুখীর হাসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
কম খরচ ও অধিক লাভজনক হওয়ায় জামালপুরে সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। ভোজ্যতেলের চাহিদা পূরণের সম্ভাবনার পাশাপাশি বালুময় চরাঞ্চলের কৃষিতে পরিবর্তন আসছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার সাতটি উপজেলায় প্রায় ১০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। বিশেষ করে মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার চরাঞ্চলে বেশি হয়েছে সূর্যমুখীর আবাদ।কৃষি কর্মকর্তারা জানান, সূর্যমুখী বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময় লাগে মাত্র তিন মাস। পতিত জমি ও নদীর বালুময় চরাঞ্চল এ ফসলের জন্য অত্যন্ত উপযোগী। যেখানে অন্য ফসল ফলানো কঠিন, সেখানেও সূর্যমুখী ভালো ফলন দেয়। হেক্টরপ্রতি গড় ফলন পাওয়া যায় প্রায় ১ দশমিক ৫ মেট্রিক টন।মেলান্দহ উপজেলার বেলতৈল এলাকার কৃষক মো. চাঁন মিয়া ও কামরুল ইসলাম জানান,নদীর পাড়ের বালুময় জমিতে দুই বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন। কৃষি বিভাগের সহায়তায় আবাদ করা এ ফসল থেকে তারা ৩৫ থেকে ৪০ হাজার টাকা আয় করার আশা করছেন।নাংলা এলাকার কৃষক মো. মোস্তফা বলেন, প্রথমবারের মতো সূর্যমুখী চাষ করেছি। গাছে বড় আকৃতির ফুল এসেছে।ফলন ভালো হলে লাভজনক হবে। গত বছর  একজন চাষ করেছিলেন, তাঁর সফলতা দেখে এবার আমিও আবাদ করেছি। ইসলামপুর উপজেলার সাপধরী এলাকার কৃষক সুলাইমান হোসেন বলেন, যমুনার চরে বালুমাটিতে সূর্যমুখী ভালো হয়। প্রতিবিঘা থেকে ছয় থেকে সাত মণ বীজ পাওয়া যায়। ভুট্টার তুলনায় সূর্যমুখীতে লাভ বেশি, কারণ উৎপাদন খরচ কম।মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, সূর্যমুখী চাষে তুলনামূলক কম খরচে বেশি লাভ সম্ভব। পতিত ও বালুময় জমিকে উৎপাদনের আওতায় আনা যাচ্ছে, যা কৃষকদের জন্য ইতিবাচক।জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বলেন, কৃষি বিভাগের সহযোগিতায়‌ সূর্যমুখী চাষ হয়েছে। জামালপুরে চরাঞ্চল এ ফসলের জন্য অত্যন্ত উপযোগী। সূর্যমুখীর আবাদ বাড়লে ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102