সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

এমপি এস এম জাহাঙ্গীরের রাজনৈতিক সচিব হলেন সোহাগ

ইমাম হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম: সোমবার, ২ মার্চ, ২০২৬

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মনিরুল ইসলাম সোহাগ।

সোমবার (৩ মার্চ) এস এম জাহাঙ্গীর হোসেন, এমপির স্বাক্ষরিত এক নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়েছে।

নিয়োগপত্রে  বলা হয়, তিনি (মনিরুল ইসলাম সোহাগ) আমার নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সহায়তা করবেন। এতে এ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, মনিরুল ইসলাম সোহাগ দীর্ঘদিন ধরেই এস এম জাহাঙ্গীর হোসেন, এমপির রাজপথের সহযোদ্ধা হিসেবে পরিচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোহাগকে এস এম জাহাঙ্গীর হোসেনের মিডিয়া সেলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। জুলাই আন্দোলনেও সক্রিয় ভূমিকায় দেখা গেছে এই ছাত্রনেতাকে।

এদিকে, তরুণ এই ছাত্রনেতা এস এম জাহাঙ্গীর হোসেন, এমপির রাজনৈতিক সচিব নিয়োগ পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই অভিনন্দন জানাতে দেখা গেছে।

উত্তরা নিউজ/জি.টি

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102