শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’

খামেনিকে নিয়ে প্রশ্নের যে জবাব দিলেন ইরানের নারী ফুটবলাররা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২ মার্চ, ২০২৬

এএফসি নারী এশিয়ান কাপে এবার ইরান অংশগ্রহণ করছে মোটে দ্বিতীয় বারের মতো। অস্ট্রেলিয়ার সিডনি ও গোল্ডকোস্টে মাঠে গড়ানো এই আসনে হুট করেই সেই ইরানের ওপর চলে গেছে নজর। তার কারণ ইরান যুদ্ধ আর সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু।

গোল্ড কোস্টে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে প্রেস কনফারেন্সেও খামেনিকে নিয়ে প্রশ্ন করা হয় ইরান দলকে। এক ইরানি সাংবাদিক প্রশ্ন করেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যু বা তাকে নিহতের ঘটনার পর খেলোয়াড়দের ‘মনের অবস্থা’ কেমন। প্রশ্নটি ফারসি ভাষায় করা হয় তাকে।

ইরানের কোচ মার্জিয়া জাফারি এবং অধিনায়ক জাহারা গানবারি সংক্ষিপ্ত জবাব দেন, তাতে খামেনিকে প্রসঙ্গটি সুকৌশলে এড়িয়ে যান তারা। তারা বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, আমরা এখানে লড়তে এসেছি এবং আমাদের একমাত্র লক্ষ্য বিশ্বকাপ। আমাদের পূর্ণ মনোযোগ এখন কেবল ফুটবল মাঠেই।’ তাদের কথায় দৃঢ়তা ছিল। তবে চেহারায় চাপও দেখা গেছে।

প্রশ্নটি অনুবাদ করতে গিয়ে এএফসি মিডিয়া অফিসার কিছু সময় নেন। তিনি পরে বলেন, ম্যাচের আগে শুধু ফুটবল নিয়ে কথা বলাই ভালো। এই ঘটনা দেখায়, আন্তর্জাতিক টুর্নামেন্টেও রাজনীতি এড়িয়ে যাওয়া কঠিন।

এর মধ্যে নতুন অভিযোগও উঠেছে। সিডনিতে বসবাসরত ইরানি বংশোদ্ভূত কাউন্সিলর টিনা করদরোস্তামি দাবি করেন, ইরান দলের সঙ্গে ইরানি রেভল্যুশনারি গার্ডের এজেন্ট ঢুকেছে। যদিও এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ সামনে আসেনি। গত এক সপ্তাহে ইরান দল নিয়ম মেনে অনুশীলন করেছে। তাদের শৃঙ্খলায় ভাঙন দেখা যায়নি।

ইরানের ভেতরে গত কয়েক মাস ধরে অস্থিরতা চলছে। সেই পরিস্থিতিতে অনুশীলন চালানো সহজ ছিল না। অস্ট্রেলিয়ায় আসা মূল দলের খেলোয়াড়রা রাজনৈতিক বিষয়ে নীরব থেকেছেন। তারা ফুটবলে মন দিয়েছেন। কিন্তু দলে জায়গা না পাওয়া কয়েকজন খেলোয়াড় অবশ্য প্রকাশ্যে খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102