মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ক্লাবের মালিকানা কিনে কী বার্তা দিলেন রোনালদো

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন। বৃহস্পতিবার তার প্রতিষ্ঠান ‘সিআর স্পোর্টস ইনভেস্টমেন্ট’ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।বিবৃতিতে জানানো হয়, এই কৌশলগত বিনিয়োগ রোনালদোর পেশাদার ফুটবল মালিকানায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। যদিও চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি।বিবৃতিতে রোনালদো বলেন, ‘ফুটবলে অবদান রাখার ইচ্ছা অনেক দিনের। আলমেরিয়া একটি শক্ত ভিত্তির ক্লাব, যার সামনে উন্নতির স্পষ্ট সম্ভাবনা রয়েছে।’২০২৪ সালে স্প্যানিশ শীর্ষ লিগ থেকে অবনমন হওয়া আলমেরিয়া বর্তমানে দ্বিতীয় বিভাগে তৃতীয় স্থানে রয়েছে। প্রথম বিভাগে পদোন্নতি পেতে তারা মাত্র এক পয়েন্ট পিছিয়ে।ক্লাবটির মালিক সৌদি গ্রুপ এসএমসি। আলমেরিয়ার সভাপতি মোহাম্মদ আল খেরেইজি জানিয়েছেন, রোনালদো বিশেষভাবে ক্লাবের যুব উন্নয়ন কর্মসূচিতে ভূমিকা রাখবেন। তার ভাষায়, ‘মাঠে তিনি সেরা। স্প্যানিশ লিগ সম্পর্কে তার অভিজ্ঞতা এবং আমাদের প্রকল্পের সম্ভাবনা তিনি ভালোভাবেই বোঝেন।রোনালদো ২০২৩ সাল থেকে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। সম্প্রতি শীতকালীন দলবদল নিয়ে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সঙ্গে মতবিরোধের পর তিনি আবার মূল দলে ফিরে এসেছেন। শেষ তিন ম্যাচে চারটি গোল করে নিজের ফর্মের প্রমাণও দিয়েছেন।গত অক্টোবরে রোনালদো প্রথম ফুটবলার হিসেবে ব্লোমবার্গ-এর ‘বিলিয়নিয়ার ইনডেক্স’-এ জায়গা করে নেন। ৪১ বছর বয়সী এই তারকা আগামী গ্রীষ্মে নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে পারেন, যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন—সেটিই হতে পারে তার শেষ বিশ্বকাপ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102