শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ  ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

বলিউডে অভিষেক হচ্ছে সিনি শেঠির, সাথে থাকছেন বিক্রান্ত ও লক্ষ্য

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চূড়ান্ত হলো দোস্তানা ২-এর কাস্টিং। এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে ২০২২ সালের ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’ জয়ী সিনি শেঠির।সিনেমায় সিনি শেঠির বিপরীতে অভিনয় করবেন লক্ষ্য এবং বিক্রান্ত ম্যাসি। কার্তিক আরিয়ানের জায়গায় বিক্রান্ত এবং জাহ্নবী কাপুরের জায়গায় সিনিকে নেওয়া হয়েছে।সিনেমাটি পরিচালনা করবেন ‘লাল সিং চাড্ডা’ খ্যাত অদ্বৈত চন্দন। এটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও-তে মুক্তি পাবে।সিনি মুম্বাইয়ে বড় হলেও তার আদি বাড়ি কর্ণাটকে। তিনি একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী ও ফিন্যান্সের ছাত্রী।কাকতালীয়ভাবে, প্রথম ‘দোস্তানা’ সিনেমার নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াও ছিলেন সাবেক মিস ইন্ডিয়া।এবারের গল্পটি দুই ভাই-বোনকে নিয়ে, যারা একই ছেলের প্রেমে পড়েন। এটি একটি রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা হবে।২০১৯ সালে কার্তিক আরিয়ান, লক্ষ্য এবং জাহ্নবী কাপুরকে নিয়ে এই সিনেমার শুটিং শুরু হয়েছিল।কিন্তু কার্তিকের সাথে করণ জোহরের বিবাদের কারণে ২০ দিন শুটিং হওয়ার পর সিনেমাটি বন্ধ হয়ে যায়। এখন চিত্রনাট্য সংশোধন করে নতুনভাবে সিনেমাটি তৈরির কাজ শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষ দিকে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102