বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে ‘আস্থা’র উদ্যোগে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নববর্ষ বরণ গাজীপুরে টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে একুশে টিভির সাহসী ভূমিকা ছিল- চীফ হুইপ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা গাছে আম-জাম ধরলে পাঠাবেন: কৃষকদের প্রধানমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ নিত্যপণ্যের বাজারে আগুন, নতুন শঙ্কায় মধ্যবিত্তরা প্রধানমন্ত্রীর গাড়ি বহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

রাজধানীতে ছাত্র সমন্বয়ককে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের হামলায় মো. ইব্রাহিম নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুর থানা ছাত্র সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ময়ূর ভিলা সংলগ্ন নূর মসজিদের পাশের একটি চায়ের দোকানে বসেছিলেন ইব্রাহিম। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা করে কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় একজনের পরনে বোরকা ছিল, অন্যজনের মুখে মাক্স ছিল।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ইব্রাহিম জুলাই আন্দোলন চলাকালে সংঘটিত একটি ছাত্র হত্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। পাশাপাশি তিনি মোহাম্মদপুর থানা ছাত্র সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি (অপারেশন) মফিজ উদ্দিন মোবাইলে বলেন, একজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে ভুক্তভোগীকে সর্বোচ্চ আইনের সহায়তা দেওয়া হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ মাঠে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102