শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
‌‌‘বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে গিয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন মোদি’ ‘ছাত্রলীগের সাবেক সভাপতি আমার ছেলেকে গলাটিপে ধরেছিল, তার সর্বোচ্চ শাস্তি হলো না’ মেয়ের শেষ আবদার, ‘বাবা আমাকে বুকে নাও, পানি দাও’ আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিহাসের প্যারাডক্স হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলার মূল্যের ড্রোন নিখোঁজ নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা বেবিচক ও মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে SIMFOX CBT Simulator প্রশিক্ষণ সম্পন্ন আদিবাসী, অসহায় শিক্ষার্থীর স্বপ্ন পুরণ করলেন ব্যারিস্টার কায়সার কামাল ৭ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে স্কুলের নৈশপ্রহরী আটক যুদ্ধের পর অকটেনের প্রথম জাহাজ এল দেশে

শেরপুরে অবৈধ মজুতের অভিযোগে ট্রাকভর্তি সার জব্দ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুরের নকলায় সরকারি নীতিমালা তোয়াক্কা না করে অবৈধভাবে সার মজুত ও চড়া মূল্যে বিক্রির অভিযোগে ২৬ টন ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। 

ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্যমতে, ট্রাকটি আশুগঞ্জ সার কারখানা থেকে বিএডিস ও বিসিআইসির স্টিকার ব্যবহার করে নকলায় আসে। ট্রাকে থাকা প্রায় ২৬ টন ইউরিয়া সারের স্বপক্ষে চালক বা সংশ্লিষ্ট কেউ বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি প্রথমে একটি স্থানে লোড-আনলোড করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুনরায় অন্য জায়গায় সারের বস্তাগুলো সরানোর সময় জনমনে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে চালক ও সারের মালিক কোনো সদুত্তর দিতে পারেননি। সারগুলো আশুগঞ্জ থেকে অবৈধ পথে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয় পুলিশ ও কৃষক অফিস সারগুলো জব্দ করে।

এ বিষয়ে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম জানান, সারের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারী এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় আমরা আইনি ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102