রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুর থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে র‌্যাব এমন বাজে দিন ১৫ বছরেও আর দেখেনি রিয়াল মাদ্রিদ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় এসে যা বললেন রানা প্লাজার মালিক সোহেল আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না: গণপূর্তমন্ত্রী হাসনাত-নাসীরুদ্দীন পাটওয়ারীর পর এবার সারজিসের স্ট্যাটাস ভাইরাল আদাবরে শ্রমিকদের ওপর হামলা, কিশোর গ্যাং লিডার গ্রেফতার সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না: তাপসী সাংবাদিকদের উদ্দেশে যে বার্তা দিলেন আমির হামজা রাশিয়ায় বৈকাল হ্রদে বাস ডুবে ৮ চীনা পর্যটকের মৃত্যু ট্রাম্পের হুমকির মুখেও মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় এসে যা বললেন রানা প্লাজার মালিক সোহেল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় এসে আলোচিত রানা প্লাজার মালিক সাবেক যুবলীগ নেতা সোহেল রানা উপস্থিত সকলের কাছে মাফ চেয়েছেন। এ সময় সাভার মডেল থানা পুলিশ উপস্থিত ছিল।

শনিবার সোহেল রানা কাশিমপুর কারাগার থেকে প্রায় এক যুগ পর কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে সন্ধ্যায় সাভার পৌর এলাকার মাদ্রাসা মসজিদে তার মায়ের জানাজায় অংশ নেন।

এ সময় রানা প্লাজার মালিক সোহেল রানা উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন সবাই।

রানার চাচাতো ভাই মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা চাচি মর্জিনা বেগম দীর্ঘদিন যাবৎ ক্যানসারে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে প্যারোলে আবেদন করলে সোহেল রানাকে শনিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ সাভারে নিয়ে আসে। এ সময় রানা সকলের কাছে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। পরে জানাজা শেষে তাকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102