বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বাণিজ্যমন্ত্রীর সাথে বিজিএমইএ প্রতিনিধি দলের বৈঠক দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে দুটি জাহাজ ঘাটে নোঙর করেছে – চীফ হুইপ জ্বালানি শেষ হওয়ায় মাঝপথে বন্ধ দূরপাল্লার বাস নতুন শ্রমবাজার নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী ভূমি অফিসের দুর্নীতির লাগাম টানতে বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন ভূমিমন্ত্রী কবিতার রঙে নতুন বছরকে বরণ করল ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ ফতুল্লায় বিএনপি নেতার মামলায় যুবদলের সভাপতি-সেক্রেটারি গ্রেফতার

ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত সেই গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
স্বামীর নিষেধ উপেক্ষা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত ফেনীর গৃহবধূ বিবি জহুরার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া গৃহবধূকে নগদ অর্থ, নতুন ঘর তৈরিসহ প্রতিমাসে ভরণপোষণের টাকা দেবেন বলে জানিয়েছে বিএনিপি।

তারেক রহমানের নির্দেশে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামে জহুরার শ্বশুরবাড়িতে গিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ এ ঘোষণা দেয়।

আমরা বিএনপি পরিবারের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

তিনি জানান, তারেক রহমানের নির্দেশে ঢাকা থেকে আমরা এসেছি। জহুরার সংসার পরিচালনা, সন্তানদের ভরণপোষণ ও পড়ালেখার দায়িত্ব নিয়েছে বিএনপি। এ ছাড়া তার সংসার পুনঃস্থাপনে এলাকাবাসীর সহযোগিতা চাওয়া হয়েছে।তিনি জানান, প্রতিমাসে তার কাছে অর্থ পৌঁছে দেওয়া হবে।

দ্রুততম সময়ের মধ্যে জহুরার জন্য ঘর তৈরি করে দেওয়া হবে বলেও তিনি জানান।প্রসঙ্গত, নিষেধ অমান্য করে ভোট দেওয়ায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড স্বেছাসেবক লীগের সভাপতি ও ধর্মপুর বাঁশতলা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন কাওসার তার স্ত্রী বিবি জহুরাকে তালাক দেন। এ খবরে স্থানীয় লোকজন কাওসারকে মারধর করে আটকে রাখে। কাওসার ওই এলাকার ইউসূফ হাজারীর ছেলে।

এই দম্পতির তিন সন্তান রয়েছে। 

কাওসারের মা শরীফা খাতুন জানান, তার ছেলে যে অপরাধ করেছে তার জন্য শাস্তি পেতে হবে। কাওসার ঘরে ফিরতে চাইলে জহুরাকে স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিয়ে ফিরতে হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102